১৯ কোটি টাকার অবৈধ সম্পদ: নোমান গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলামের বিরুদ্ধে দুদকের মামলা


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ২৬, ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

প্রায় ১৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নোমান গ্রুপের চেয়ারম্যান মো. নুরুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৫ আগস্ট) দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ বাদী হয়ে সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামি ১৮ কোটি ৯৮ লাখ ৭৫ হাজার টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অসাধু উপায়ে অর্জন করে নিজ দখলে রেখেছেন। যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

এর আগে দুদকের আবেদনের প্রেক্ষিতে মো. নুরুল ইসলামের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করে আদালত।