টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ৩০, ২০২৫, ৬:১২ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

দ্বিপাক্ষিক সিরিজে ভারতের বিপক্ষে মাঠে নামার কথা থাকলেও সিরিজ স্থগিত হওয়ায় বিকল্প প্রতিপক্ষ হিসেবে নেদারল্যান্ডসকে পেয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক।

সর্বশেষ পাকিস্তান সিরিজের একাদশ থেকে ৫ পরিবর্তন এনে নতুন রূপে মাঠে নেমেছে বাংলাদেশ। বাদ পড়েছেন মোহাম্মদ নাঈম, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন ও নাসুম আহমেদ। একাদশে ফিরেছেন পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করায় সুযোগ পেয়েই একাদশে জায়গা করে নিয়েছেন সাইফ।

বাংলাদেশ একাদশ:
পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, লিটন দাস, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, মাহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

নেদারল্যান্ডস একাদশ:
ম্যাক্স ও’ডাউড, ভিক্রমজিত সিং, আনিল তেজা নিদামিনুরু, স্কট এডওয়ার্ডস, শাহরিজ আহমেদ, নাওচ ক্রস, কাইল কেলিন, টিম প্রিঞ্জল, আরিয়ান দত্ত, পল ফন মিকারেন, ড্যানিয়েল ডোরাম।