খুলনার খানজাহান আলী (রূপসা) সেতুর নিচে ভেসে উঠল এক পরিচিত মুখ। দীর্ঘদিনের সাংবাদিক, খুলনা প্রেস ক্লাবের সদস্য ও দৈনিক সংবাদ প্রতিদিন–এর জ্যেষ্ঠ প্রতিবেদক ওয়াহেদ-উজ-জামান বুলু (৬০)-এর মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
রোববার সন্ধ্যায় স্থানীয়দের চোখে পড়ে সেতুর ২ নম্বর পিলারের পাশে ভাসমান মরদেহ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরনে ছিল নীল গ্যাবাডিং প্যান্ট ও আকাশি রঙের টি-শার্ট।
পুলিশ জানায়, বুলুর ডান হাত ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো স্পষ্ট নয়। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে।
ঘটনাস্থল পরিদর্শন করেছে পিবিআই, সিআইডি, র্যাব ও কোস্টগার্ড। এ সময় আলামতও সংগ্রহ করা হয়।
সহকর্মীদের ভাষ্য, ব্যক্তিগত জীবনে বুলু দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তি ও অর্থকষ্টে ভুগছিলেন।
👉 রহস্যে ঘেরা এই মৃত্যু খুলনার সাংবাদিক মহলকে শোক আর প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।
আপনার মতামত লিখুন :