স্পেনের বিপক্ষে ফিনালিসিমার তারিখে ক্ষুব্ধ আর্জেন্টিনা কোচ স্কালোনি


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২, ২০২৫, ২:৩৩ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

২০২৬ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার গুরুত্বপূর্ণ প্রস্তুতি ম্যাচ স্পেনের বিপক্ষে ফিনালিসিমা খেলাকে ন্যায্য সময়সূচিতে না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন কোচ লিওনেল স্কালোনি।

মার্চে হওয়ার সম্ভাবনা থাকা ম্যাচটি বিশ্বকাপের মাত্র তিন মাস আগে আয়োজনের বিষয়ে স্কালোনি বলেন, “আমি চাইনি বিশ্বকাপের আগে ফিনালিসিমা হোক। এটা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ, আগেই আয়োজন করা যেত।” তিনি সময়সূচির সমস্যার দায় ইউরোপীয় ফুটবলের ক্যালেন্ডার ও নেশন্স লিগকে দিচ্ছেন।

ইতালির সঙ্গে ২০২২ সালের ফাইনালিসিমার অভিজ্ঞতার আলোকে এবার স্পেনের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচকে এক চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি। স্কালোনি বলেন, “জেতা সবসময় কঠিন, এমন প্রতিপক্ষের বিপক্ষে আরও কঠিন। ইনজুরি এড়ানোই এখন সবচেয়ে বড় কাজ।”

ফিনালিসিমার পর আর্জেন্টিনার দৃষ্টি থাকবে ২০২৬ সালের বিশ্বকাপে, যা যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে। স্পেনের বিপক্ষে ম্যাচটি আর্জেন্টিনার জন্য মহড়া ও চাপ—দুইভাবেই গুরুত্বপূর্ণ।