নুরের ওপর হামলা

৩ দফা দাবিতে এবার পল্টন মোড় অবরোধ গণঅধিকার পরিষদের


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩, ২০২৫, ৬:৫১ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর পল্টন মোড় অবরোধ করেছে সংগঠনটির নেতাকর্মীরা। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৫টা থেকে শুরু হওয়া এ অবরোধে তারা তিন দফা দাবি উত্থাপন করেন।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ জানান, তাদের দাবিগুলো হলো—নুর ও নেতাকর্মীদের ওপর হামলাকারীদের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করা।

এর আগে গত শুক্রবার রাতে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করলে নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন।

নুরকে প্রথমে ঢাকা মেডিকেলের আইসিউতে রাখা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য কেবিনে স্থানান্তর করা হয়। ইতোমধ্যে তার বিদেশে চিকিৎসার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।