ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন আজ মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনের আগের দিন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান সাক্ষাৎকারে বলেন, “লুকানোর কিছু নেই, সবাই ক্যামেরার অধীনে থাকবে।”
তিনি জানান, এবারের নির্বাচনকে ঐতিহাসিক বলা যায়। কারণ স্বাধীনতার পর থেকে মাত্র আটবার এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘ তিন দশক পর ২০১৯ সালে ডাকসু নির্বাচন হলেও তা বিতর্কিত ছিল। এবার গণতন্ত্রের চর্চা এগিয়ে নিতে এবং শিক্ষার্থীদের প্রাণের দাবির প্রতি সাড়া দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন নতুন উদ্যমে এই নির্বাচন আয়োজন করেছে।
উপাচার্য আরও বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের মূল মূল্যবোধ ছিল মতপ্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্রের চর্চা। সেই চেতনা বাস্তবায়নেই বিশ্ববিদ্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
তিনি জানান, প্রায় ১১ মাসের প্রস্তুতি, অসংখ্য বৈঠক ও পরিকল্পনার মধ্য দিয়ে নির্বাচন আয়োজন করা হয়েছে। অংশীজনদের সক্রিয় সহযোগিতা থাকায় প্রশাসনের আশা, একটি স্বচ্ছ ও সুষ্ঠু ভোট সম্পন্ন হবে। তবে কিছুটা শঙ্কা থেকেই গেছে বলে স্বীকার করেন তিনি।
নিয়াজ আহমেদ খান বলেন, “আমরা চাই এই নির্বাচন শুধু শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ করুক না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসেও ইতিবাচক ঐতিহ্য হিসেবে স্মরণীয় হয়ে থাকুক।
আপনার মতামত লিখুন :