ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিকেল ৩টা পর্যন্ত ৭০ শতাংশের বেশি ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে সিনেট ভবনের তিনটি কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
উপাচার্য দাবি করেন, নির্বাচনে স্বচ্ছতার কোনো ঘাটতি নেই। তিনি বলেন, “৪টার পরও যেসব শিক্ষার্থী লাইনে থাকবেন, তাদের ভোট নেয়া হবে।”
তিনি আরও জানান, কার্জন হলে একটি ভোটারকে দুটি ব্যালট দেওয়ার ঘটনায় সংশ্লিষ্ট পোলিং অফিসারকে সঙ্গে সঙ্গে প্রত্যাহার করা হয়েছে। একইভাবে টিএসসি কেন্দ্রে ‘ক্রস চিহ্ন’ দেয়া ব্যালট দেওয়ার অভিযোগও তদন্ত করে ব্যবস্থা নেয়া হয়েছে।
উপাচার্য আশা প্রকাশ করেন, “যিনি জয়ী হবেন এবং যিনি পরাজিত হবেন, সবাই ফলাফল মেনে নেবেন। কোথাও কোনো স্বচ্ছতার ঘাটতি নেই।
আপনার মতামত লিখুন :