বাংলার মুখ ডেস্ক
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ রোববার বিকেল পাঁচটা ১১ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৯।
বাংলাদেশ থেকে প্রায় ৩৮০ কিলোমিটার দূরে ভারতের আসাম রাজ্যে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রবিবার ভোরে উদলগুড়ি এলাকার পূর্ব দিকে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে এর উৎপত্তি হয়।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৮ রেকর্ড করা হলেও, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে এর মাত্রা ছিল ৫ দশমিক ৯।
ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক হুমায়ুন আকতার বলেন, আসামের রাজধানী গুয়াহাটি থেকে দূরে আসাম ভ্যালি ও হিমালয়ের মাঝামাঝি অঞ্চলে এ ভূমিকম্পের উৎপত্তি। তিনি একে মাঝারি থেকে ভারী মাত্রার ভূমিকম্প হিসেবে উল্লেখ করেন।
এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :