দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ


স্পোর্টস ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২০, ২০২৫, ৪:০৩ অপরাহ্ন

এশিয়া কাপ মানেই বাড়তি উত্তেজনা, আবেগ আর মর্যাদার লড়াই। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে হেরে বাংলাদেশ সুপার ফোরে ওঠার লড়াইয়ে অনিশ্চয়তায় পড়লেও আফগানিস্তানের বিপক্ষে লঙ্কানদের জয় টাইগারদের জন্য খুলে দিয়েছে দ্বিতীয় রাউন্ডের দরজা।

আজ সেই শ্রীলঙ্কার বিপক্ষেই মাঠে নামবে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। নিদাহাস ট্রফি কিংবা অতীতের এশিয়া কাপের মতোই এই লড়াইকে ঘিরে বাড়তি উত্তাপ ছড়িয়ে পড়েছে ক্রিকেটপ্রেমীদের মাঝে।

বাংলাদেশ দল এখনো আদর্শ কম্বিনেশন খুঁজে না পাওয়ায় একাদশে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ওপেনিংয়ে তানজিদ হাসান তামিমের জায়গা নিশ্চিত হলেও তার সঙ্গী হিসেবে সাইফ হাসান ও পারভেজ ইমনের মধ্যে একজনকে বেছে নিতে হবে। এদিকে তাওহীদ হৃদয় বাদ পড়তে পারেন, তার জায়গায় ফিরতে পারেন অলরাউন্ডার শেখ মাহেদি হাসান।

৪ নম্বরে ব্যাট করতে পারেন নুরুল হাসান সোহান। এছাড়া নাসুম আহমেদ ও রিশাদ হোসেন থাকবেন স্পিন আক্রমণে, আর পেস আক্রমণ সামলাবেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তানজিদ হাসান তামিম, সাইফ হাসান/পারভেজ ইমন, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়/নুরুল হাসান সোহান, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মাহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।