বায়ু দূষণ

দূষিত বায়ুর শহরে ঢাকার অবস্থান দ্বিতীয়


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩০, ২০২৫, ৪:১৫ অপরাহ্ন

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আবারও শীর্ষে জায়গা করে নিল ঢাকা। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে প্রকাশিত এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী রাজধানীর স্কোর ছিল ১৫৮, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত।

বায়ু দূষণের তালিকায় সর্বোচ্চ ২০৫ স্কোর নিয়ে প্রথম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। ২৪৮ স্কোর নিয়ে তৃতীয় স্থানে পাকিস্তানের করাচি এবং ১৫৩ স্কোর নিয়ে চতুর্থ স্থানে ভারতের রাজধানী দিল্লি রয়েছে। এ ছাড়া উগান্ডার কামপালা ১৪৭ স্কোর নিয়ে পঞ্চম স্থানে অবস্থান করছে।

একিউআই প্রতিদিনের বায়ুর মান পরিমাপ করে জানায়, একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত এবং তা মানুষের জন্য কী ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

একিউআই সূচক অনুযায়ী, ১০১ থেকে ১৫০ এর মধ্যে স্কোর হলে তা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ হলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ এর বেশি হলে তা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে গণ্য হয়।

বিশেষজ্ঞরা বলছেন, দূষিত বায়ুর এ ধরনের মাত্রা রাজধানী ঢাকার বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন।