বাংলাদেশের জনপ্রিয় কিশোর সাহিত্য ‘তিন গোয়েন্দা’ সিরিজের লেখক রকিব হাসান গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসার ব্যয়ভার বহনে সহায়তার আহ্বান জানিয়েছেন ভ্রমণ লেখক তারেক অণু।
গত ৩০ সেপ্টেম্বর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে তারেক অণু লিখেছেন, “রকিব হাসান সারাজীবন আমাদের আনন্দ দিয়েছেন লেখনীর মাধ্যমে। এখন তিনি নিজেই চিকিৎসার জন্য মানবিক সহায়তার অপেক্ষায় আছেন। দিন দিন তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। চিকিৎসার বিপুল খরচ পরিবার একা বহন করতে হিমশিম খাচ্ছে।”
তিনি আরও উল্লেখ করেন, লেখকের সুচিকিৎসার জন্য পাঠক সমাজ, শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন সংগঠনের সহায়তা জরুরি। পাশাপাশি জরুরি ভিত্তিতে তার জন্য নিয়মিত এ-নেগেটিভ রক্তদাতারও প্রয়োজন।
মানবিক সহায়তার জন্য রকিব হাসানের বড় ছেলে রাহিদ হাসানের বিকাশ নম্বর ও ব্যাংক হিসাব প্রকাশ করা হয়েছে।
বিকাশ নম্বর: 01771-203343 (রেজিস্টার্ড নাম: হুমায়রা মাহবুবা)
ব্যাংক হিসাব: ABUL QUASHEM MD. ABDUR RAKIB,
হিসাব নং: 0921101228036, পূবালী ব্যাংক লিমিটেড, বাসাবো শাখা, ঢাকা।
তারেক অণু দেশবাসীর উদ্দেশে আহ্বান জানিয়েছেন— সবাই যেন এই প্রিয় লেখকের পাশে দাঁড়ায় এবং তার চিকিৎসায় সহায়তা করে।
আপনার মতামত লিখুন :