অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে কারা ‘সেফ এক্সিট’ নিতে চান—এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে।
বুধবার (৮ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “দেশের নানা সংকটে কখনও পালিয়ে যাইনি, ভবিষ্যতেও দেশেই থাকবো। কারা সেফ এক্সিট চায়, তা নাহিদ ইসলামকেই ব্যাখ্যা করতে হবে।”
তিনি আরও জানান, একটি স্বচ্ছ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে সরকার নির্বাচন কমিশনকে (ইসি) সর্বোচ্চ সহায়তা দেবে।
নির্বাচনে দলগুলোর অংশগ্রহণ প্রসঙ্গে রিজওয়ানা হাসান বলেন, কোনো রাজনৈতিক দলের নির্বাচনে অংশগ্রহণ আইনি বিষয় ও রাজনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।
প্রসঙ্গত, সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে নাহিদ ইসলাম দাবি করেন, অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং তারা নিজেদের ‘সেফ এক্সিট’ নিয়ে ভাবছেন।
আপনার মতামত লিখুন :