দীর্ঘ প্রায় সাত বছর পর স্বামী ও বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বুধবার রাত ১১টার দিকে রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমানের সমাধিস্থলে যান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন প্রয়াত সাঈদ ইস্কান্দারের স্ত্রী নাসরিন ইস্কান্দার ও শামীম ইস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমা।
বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, “ম্যাডাম নিজ ইচ্ছায় রাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারতে গিয়েছিলেন।”
গোলাপি-নীল রঙের একটি প্রাইভেট কারে করে গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হন খালেদা জিয়া। গাড়িটিতে ছিল বিএনপির পতাকা। সমাধিস্থলে পৌঁছে গাড়িতেই বসে তিনি কিছুক্ষণ প্রার্থনায় মগ্ন থাকেন।
এর আগে, ২০১৮ সালের ফেব্রুয়ারিতে গ্রেপ্তার হওয়ার আগে সর্বশেষ স্বামীর কবর জিয়ারত করেছিলেন খালেদা জিয়া। এরপর কারাবাস, অসুস্থতা ও দীর্ঘ রাজনৈতিক নীরবতার কারণে এতদিন আর যেতে পারেননি তিনি।
রাজনৈতিক অঙ্গনে তার এই হঠাৎ কবর জিয়ারতকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
আপনার মতামত লিখুন :