বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শিক্ষকরা যে ন্যায্য দাবি করছে, বিএনপি তা নীতিগতভাবে সমর্থন করে।
সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বেষ্টনী বাড়ানো, চাকরি স্থায়ীকরণ এবং শিক্ষকদের জাতীয়করণের জন্য উচ্চ পর্যায়ের কমিশন গঠন করা হবে।
তারেক রহমান আরও বলেন, ‘শিক্ষকদের সমাবেশে বিভিন্ন বিষয়ে যেমন চাকরি জাতীয়করণ, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান বাড়ানোসহ অন্যান্য দাবি উঠেছে। বিএনপি এই দাবিগুলোর সঙ্গে নীতিগতভাবে একমত। অতীতের অভিজ্ঞতা দেখায়, রাষ্ট্র পরিচালনার সময় আমাদের দলের প্রায় অধিকাংশ দাবি পূরণ হয়েছে।’
তিনি উল্লেখ করেন, ‘রাষ্ট্র ও রাজনীতি সংস্কার, নাগরিক উন্নয়নের উদ্যোগ গ্রহণের পাশাপাশি শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ এবং শিক্ষকদের আর্থসামাজিক নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের ভোটে সরকারে আসলে আমরা ইনশাআল্লাহ শিক্ষকদের ন্যায্য দাবির যথাযথ সমাধান করার জন্য উচ্চ পর্যায়ের কমিশন গঠন করব।’
আপনার মতামত লিখুন :