ঢাকার পুরান ঢাকার আরমানিটোলার পানির পাম্প গলিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জুবায়েদ হোসাইনকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। তিনি কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি ছিলেন।
রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় বংশাল থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, তিনি জানান, জুবায়েদকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। মৃতদেহ উদ্ধারস্থলটি একটি বাড়ি যেখানে জুবায়েদ টিউশনি করতেন। মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয় এবং তদন্ত চলছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ তাজাম্মুল হক জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছেন। পুলিশ প্রাথমিকভাবে ছুরিকাঘাতের মাধ্যমে হত্যার ধারণা করছে। আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে, যারা এখন এটি সংগ্রহের চেষ্টা করছে।
আপনার মতামত লিখুন :