সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিদল


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ২৩, ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির একটি প্রতিনিধিদল।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরের নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং সাবেক অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া।

ইসি সূত্র জানায়, বৈঠকে জাতীয় নির্বাচন সংশ্লিষ্ট বোর্ড গ্রহণ কর্মকর্তা নিয়োগ প্যানেলসহ নির্বাচন প্রক্রিয়ার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে।

এর আগে, ২১ অক্টোবর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ধারাবাহিক রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে বিএনপির তিন সদস্যের একটি দল সাক্ষাৎ করে।

সেই বৈঠকে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।