মোয়াজ্জেম হোসেন আলাল

একাত্তরের অপরাধে জামায়াত নিষিদ্ধের দাবি আলালের


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ১, ২০২৫, ৫:০৯ অপরাহ্ন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল।

শনিবার (১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, “একাত্তরের গণহত্যা, ধর্ষণ ও নারকীয় হত্যাযজ্ঞে জড়িত থাকার দায়ে জামায়াতকে নিষিদ্ধ করতে হবে। একই অপরাধে দুই ধরনের বিচার হতে পারে না।”

আলাল বলেন, “বিএনপির পক্ষ থেকেও এ দাবি তোলা উচিত—যদি আওয়ামী লীগের অতীতের কর্মকাণ্ডের জন্য তাদের নিষিদ্ধ করার কথা বলা হয়, তাহলে একাত্তরের অপরাধে জামায়াতের কার্যক্রমও বন্ধ করতে হবে। আমি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে এ আহ্বান জানাচ্ছি।”

তিনি অভিযোগ করেন, “তৎকালীন সরকার জামায়াতকে নানা সুবিধা দিয়েছিল। তাদের অনেক নেতা একসময় জাসদ ও গলাকাটা পার্টির সঙ্গে যুক্ত ছিল। ৫ আগস্টের পর শিবিরের বহু সদস্য ছাত্রলীগে ঢুকে পড়েছে, এখন তারা প্রকাশ্যেই কাজ করছে।”

আলাল আরও বলেন, “জামায়াত এখন রূপ বদলে নতুন কৌশল নিচ্ছে। তারা হিন্দু সম্প্রদায়কে নিয়ে সমাবেশ করছে, যাতে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। বিএনপি এখন এমন অবস্থায় আছে যে, যার প্রয়োজন হয়, সে সুযোগ নিয়ে নিচ্ছে।”

দেশের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশ এখন বহুরূপীদের খপ্পরে পড়েছে। বিএনপির এখন করণীয় হলো ধৈর্য ধরে সময়ের অপেক্ষা করা।