বিএনপি ঘোষণা করলো ২৩৭ আসনের প্রার্থীদের প্রাথমিক তালিকা


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ৩, ২০২৫, ৭:১৫ অপরাহ্ন

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনের প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রাথমিক তালিকা অনুযায়ী চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন—ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অংশ নেবেন বগুড়া-৬ আসনে। এছাড়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ এবং মায়ের ডাকের সানজিদা তুলি ঢাকা-১৪ আসনে নির্বাচন করবেন।

মির্জা ফখরুল আরও বলেন, প্রার্থীদের বাছাই মাঠ পর্যায়ের জরিপের ভিত্তিতে করা হয়েছে, যাতে নির্বাচনে বিজয়ী হওয়ার যোগ্য প্রার্থী চূড়ান্ত করা যায়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা—ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সম্ভাব্য প্রার্থী তালিকা দেখতে এখানে ক্লিক করুন