ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তবে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এই প্রাথমিক তালিকায় জায়গা পাননি। তার এলাকা ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনের মধ্যে ৪টিতে প্রার্থী ঘোষণা করেছে দলটি। ব্রাহ্মণবাড়িয়া-২ ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে প্রার্থী ফাঁকা রাখা হয়েছে।
এদিকে, এবারের নির্বাচনে বেগম খালেদা জিয়া প্রতিদ্বন্দ্বিতা করবেন বগুড়া-৭, ফেনী-১ ও দিনাজপুর-৩ আসনে, তারেক রহমান বগুড়া-৬ থেকে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এই তালিকায় কেন্দ্রীয় ও স্থানীয় রাজনৈতিক সমন্বয়, মাঠ পর্যায়ের জরিপ এবং বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে প্রার্থীদের চূড়ান্ত করা হয়েছে।
আপনার মতামত লিখুন :