আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২৩৭টি আসনে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। তবে ঘোষিত তালিকা থেকে মাদারীপুর-১ (শিবচর) আসনের প্রার্থী কামাল জামান মোল্লার নাম অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) দলীয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সোমবার (৩ নভেম্বর) রাতে গুলশানস্থ চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনের মাধ্যমে মনোনয়নপ্রাপ্তদের নাম প্রকাশ করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদারীপুর-১ আসনের বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর চূড়ান্ত মনোনয়ন তালিকা পুনরায় ঘোষণা করা হবে।
আপনার মতামত লিখুন :