২৪ ঘণ্টায় দেশে ১,৬৪৯ জন গ্রেপ্তার


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ১৮, ২০২৫, ৪:২৫ অপরাহ্ন

দেশজুড়ে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১,৬৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে বিভিন্ন মামলার এজহারভুক্ত আসামিও রয়েছেন।

পুলিশ সদর দপ্তর জানায়, অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, ককটেল এবং সাড়ে ৩০ কেজি গান পাউডার উদ্ধার করা হয়েছে। মোট ১০টি আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক সামগ্রী জব্দ করা হয়।

মঙ্গলবার পুলিশের কেন্দ্রীয় বার্তায় জানানো হয় যে এসব অভিযান চলমান, এবং উদ্ধার হওয়া অস্ত্র ও বিস্ফোরক সামগ্রীর উৎস খতিয়ে দেখা হচ্ছে।