বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার আবারও অবনতি হয়েছে। টানা পাঁচ দিন ধরে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি আছেন।
চিকিৎসকরা জানান, রোববার রাত থেকে তাঁকে ৮–১০ লিটার অক্সিজেন দিতে হচ্ছে এবং সোমবার দুপুরে অবস্থার আরও অবনতি হলে আইসিইউ প্রস্তুত রাখা হয়েছে। আইসিইউতে নেওয়া না হলেও এর প্রয়োজনীয় সাপোর্ট সিসিইউতেই ব্যবস্থা করা হয়েছে।
মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক জানান, পরিস্থিতি উদ্বেগজনক হলেও বোর্ড এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তিনি দেশবাসীকে দোয়া করার আহ্বান জানান।
এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান দুপুরে দাবি করেন, খালেদা জিয়াকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য দেয়নি।
আপনার মতামত লিখুন :