ঢাকার বর্তমান নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে ভারতীয় হাইকমিশন যমুনা ফিউচার পার্কে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
আইভ্যাক বাংলাদেশের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ যেসব আবেদনকারীর ভিসা জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত ছিল, তাদের নতুন তারিখে পুনরায় অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে।
নিরাপত্তা উদ্বেগের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হলেও, সেন্টারটি কবে নাগাদ পুনরায় চালু হবে সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সূচি জানানো হয়নি।
উল্লেখ্য, এর আগে সোমবার ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসও সম্ভাব্য রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভের আশঙ্কায় বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করে। দুই দিনের ব্যবধানে বিদেশি কূটনৈতিক মিশনগুলোর এমন সতর্ক পদক্ষেপ রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।
আপনার মতামত লিখুন :