বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দেশজুড়ে নেতাকর্মীদের ঢাকায় যাতায়াত সহজ করতে সাতটি রুটে বিশেষ ট্রেন ও অতিরিক্ত বগি রিজার্ভের আবেদন করেছে দলটি।
বৃহস্পতিবার রেল মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী জানান, ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন তারেক রহমান। তাকে স্বাগত জানাতে ২৪ ডিসেম্বর রাতে কক্সবাজার, সিলেট, জামালপুর-ময়মনসিংহ, টাঙ্গাইল, চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী, পঞ্চগড়-নীলফামারী-পার্বতীপুর এবং কুড়িগ্রাম-রংপুর রুটে বিশেষ ট্রেন বা অতিরিক্ত বগি চালুর অনুরোধ জানানো হয়েছে। নির্ধারিত ভাড়া সরকারি নীতিমালা অনুযায়ী পরিশোধ করা হবে বলেও উল্লেখ করা হয়।
এর আগে লন্ডনে বিজয় দিবসের অনুষ্ঠানে তারেক রহমান নিজেই দেশে ফেরার তারিখ ঘোষণা করেন। বিএনপি নেতারা বলছেন, এই প্রত্যাবর্তন দলীয় রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে।
আপনার মতামত লিখুন :