আজ থেকে বন্ধ চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ২১, ২০২৫, ১:২৯ অপরাহ্ন

নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কারণে চট্টগ্রামের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কেন্দ্রটির সব কার্যক্রম স্থগিত থাকবে।

ভারতীয় সহকারী হাইকমিশনের বরাতে আইভ্যাকের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, বর্তমান পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেসব আবেদনকারীর ভিসা অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত ছিল, তাদের জন্য নতুন তারিখ পরে জানানো হবে।

এই সাময়িক বন্ধে ভিসা প্রক্রিয়ায় থাকা আবেদনকারীদের কিছুটা অনিশ্চয়তার মুখে পড়তে হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।