ঢাকা—দেশের বৈদেশিক মুদ্রার জোগান জোরদারে নিলাম প্রক্রিয়ায় আরও ৬ কোটি মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। রোববার (২১ ডিসেম্বর) চারটি বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে এই ডলার সংগ্রহ করা হয়।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, মাল্টিপল প্রাইস নিলাম পদ্ধতিতে প্রতি ডলারের সর্বোচ্চ দর ছিল ১২২ দশমিক ৩০ টাকা, যা একই সঙ্গে কাট-অফ রেট হিসেবে নির্ধারিত হয়।
চলতি মাসে এটি কেন্দ্রীয় ব্যাংকের তৃতীয় বড় ডলার ক্রয়। এর আগে ১৭ ডিসেম্বর সাতটি ব্যাংক থেকে ৬ কোটি ৭০ লাখ ডলার এবং ১৫ ডিসেম্বর ১৩টি ব্যাংক থেকে ১৪ কোটি ১৫ লাখ ডলার কেনা হয়।
সব মিলিয়ে ২০২৫–২৬ অর্থবছরে এ পর্যন্ত নিলামের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক প্রায় ২ দশমিক ৯৩ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে। গত ১৩ জুলাই শুরু হওয়া এই নিলাম প্রক্রিয়াকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখার একটি গুরুত্বপূর্ণ কৌশল হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
আপনার মতামত লিখুন :