হাদি হত্যার বিচার

২৪ ঘণ্টার মধ্যে ট্রাইব্যুনাল গঠনের দাবি


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ২২, ২০২৫, ৩:২৯ অপরাহ্ন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সোমবার নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন–২০০২ অনুযায়ী পুলিশ প্রতিবেদন দাখিলের পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যেই বিচার সম্পন্ন করা হবে।

এর আগে ইনকিলাব মঞ্চ এই হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করতে অবিলম্বে একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানায়। সংগঠনটি প্রয়োজনে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সহায়তা নেওয়ার কথাও উল্লেখ করে।

সরকারের এই ঘোষণাকে ঘিরে হাদি হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া দ্রুত এগোবে—এমন প্রত্যাশা তৈরি হয়েছে রাজনৈতিক ও নাগরিক মহলে।