ঠাকুরগাঁও—বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে উন্নয়নই হবে তাঁর প্রধান লক্ষ্য।
সোমবার দুপুরে ঠাকুরগাঁও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি জানান, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে বিএনপির পক্ষ থেকে ঠাকুরগাঁও-১ আসনে তাঁকে মনোনয়ন দেওয়া হয়েছে। এ জন্য তিনি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মির্জা ফখরুল বলেন, নির্বাচিত হলে ঠাকুরগাঁও অঞ্চলের সার্বিক উন্নয়ন—বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক পরিবেশ ও অর্থনৈতিক কর্মকাণ্ড জোরদারে কাজ করা হবে। পাশাপাশি স্থানীয় সামাজিক ব্যবস্থার উন্নয়নেও গুরুত্ব দেওয়া হবে।
এ সময় তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অতীতের মতো এবারও সমর্থন দিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাঁকে বিজয়ী করার অনুরোধ জানান।
আপনার মতামত লিখুন :