জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আগামী ২ জানুয়ারি অনুষ্ঠেয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার নতুন তারিখ এখনো চূড়ান্ত হয়নি; তবে সম্ভাব্য তারিখ হিসেবে ৯ জানুয়ারির কথা আলোচনায় রয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, শিগগিরই পরীক্ষার পরবর্তী তারিখ ঘোষণা করা হবে।
উল্লেখ্য, ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর লিখিত পরীক্ষা ২ জানুয়ারি সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত নিজ নিজ জেলায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরীক্ষার স্থগিতাদেশের ফলে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নতুন সময়সূচির জন্য পরীক্ষার্থীদের অপেক্ষা করতে বলা হয়েছে।
আপনার মতামত লিখুন :