এনসিপি থেকে পদত্যাগ করলেন খান মুহাম্মদ মুরসালীন


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জানুয়ারী ১, ২০২৬, ৬:৩৭ অপরাহ্ন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

পদত্যাগের কথা জানিয়ে মুরসালীন বলেন, এনসিপি ছাড়লেও রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছেন না এবং ভবিষ্যতে রাজপথেই তার সক্রিয়তা থাকবে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, এতদিন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি দলটির মিডিয়া সেল এবং প্রচার ও প্রকাশনা সেলেও কাজ করেছেন।

তিনি আরও জানান, সম্প্রতি নির্বাচনকালীন মিডিয়া উপকমিটির সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। বৃহস্পতিবার থেকে তিনি জাতীয় নাগরিক পার্টির সব দায়িত্ব ও পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।