টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা আরও ঘনীভূত হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিরাপত্তা বিভাগের পাঠানো এক চিঠিতে বাংলাদেশ দলে মুস্তাফিজুর রহমান থাকলে নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে—এমন আশঙ্কার কথা জানানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, আইসিসির চিঠিতে তিনটি কারণ উল্লেখ করা হয়েছে, যার একটি মুস্তাফিজুর রহমানের উপস্থিতিকে কেন্দ্র করে। তবে কেন তার থাকলে নিরাপত্তা ঝুঁকি বাড়বে—সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
অন্য কারণগুলোর মধ্যে রয়েছে—বাংলাদেশ দলের সমর্থকদের জাতীয় দলের জার্সি পরে চলাফেরা করা এবং নির্বাচনী সময় ঘনিয়ে এলে সার্বিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি। আসিফ নজরুল বলেন, খেলোয়াড় নির্বাচন একটি টেকনিক্যাল বিষয় হলেও নিরাপত্তার অজুহাতে নির্দিষ্ট কোনো খেলোয়াড়কে নিয়ে প্রশ্ন তোলা উদ্বেগজনক।
আইসিসির এই চিঠির পর বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ ও দল গঠন নিয়ে নতুন করে ধোঁয়াশা তৈরি হয়েছে।
আপনার মতামত লিখুন :