সিলেটের ওসমানীনগর উপজেলায় ঢাকা–সিলেট মহাসড়কে তিনটি বাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শনিবার ভোরে উপজেলার দয়ামীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির এনা পরিবহনের একটি বাস শ্যামলী পরিবহনের বাসকে সামনে থেকে ধাক্কা দিলে পেছনে থাকা আরেকটি বাসের সঙ্গেও সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শ্যামলী পরিবহনের বাসচালক ও তার সহকারী নিহত হন। দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
খবর পেয়ে পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। দুর্ঘটনার পর মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
আপনার মতামত লিখুন :