বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে আশাবাদী ফিফা সভাপতি


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জানুয়ারী ১৭, ২০২৬, ৪:৫৬ অপরাহ্ন

আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠেয় ফুটবল বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশকে ঘিরে আশাবাদ ব্যক্ত করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক উত্তরে তিনি বলেন, বাংলাদেশ একদিন অবশ্যই বিশ্বকাপে অংশ নিতে পারে।

ইনফান্তিনো জানান, নতুন দেশগুলোকে বিশ্বকাপের মঞ্চে সুযোগ করে দেওয়াই ফিফার লক্ষ্য। তিনি কেপ ভার্দে, কুরাসাও, উজবেকিস্তান ও জর্ডানের মতো নতুন দলগুলোর উদাহরণ তুলে ধরেন।

বাংলাদেশকে নিয়ে আশাবাদের কারণ হিসেবে ফিফা সভাপতি বলেন, দেশটি ফুটবলপ্রিয় এবং এখানে ফুটবলের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। বাংলাদেশে ফুটবল উন্নয়নে ফিফার বিনিয়োগ ভবিষ্যতে ইতিবাচক ফল দেবে বলেও তিনি আশা প্রকাশ করেন।