দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান চলমান থাকায় ইউনাইটেড গ্রুপের তিন শীর্ষ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। রোববার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
নিষেধাজ্ঞাপ্রাপ্তরা হলেন—ইউনাইটেড গ্রুপের সাবেক চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা, চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মঈন উদ্দিন হাসান রশিদ এবং নেপচুন হাউজিং লিমিটেডের সাবেক এমডি আবুল কালাম আজাদ।
দুদক জানায়, সরকারি সম্পত্তি দখল, অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার ও বিদ্যুৎ খাতে অনিয়মসহ একাধিক অভিযোগে তদন্ত চলাকালে অভিযুক্তদের বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেওয়ায় আদালতের কাছে দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়। আদালত আবেদন মঞ্জুর করেন।
আপনার মতামত লিখুন :