সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করেছে বিএনপি। দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রথম নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে সিলেটের ঐতিহ্যবাহী আলিয়া মাদরাসা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
বৃহস্পতিবার সকাল থেকেই সিলেট, সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন। নির্ধারিত সময়ের আগেই মাঠ ও আশপাশের সড়কগুলোতে উপচে পড়া ভিড় দেখা যায়।
দুপুরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। বিশেষ অতিথি হিসেবে ভাষণ দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি সূত্র জানায়, এই সমাবেশে তিন লাখের বেশি মানুষের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে। প্রায় দুই দশক পর তারেক রহমানের সিলেট আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
আপনার মতামত লিখুন :