ঢাকা—হঠাৎ ডাকা এক ‘বিশেষ’ সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান তাঁর দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন। মঙ্গলবার বিকাল ৩টায় অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনের কথা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর আগেই জানালেও, এর বিষয়বস্তু ঘিরে ছিল অনিশ্চয়তা।
সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, তিনি পদত্যাগ করতে চান। তবে এতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে শূন্যতা তৈরি হলে, নির্বাচিত সরকার চাইলে তিনি আরও কিছুদিন দায়িত্ব পালন করতে প্রস্তুত থাকবেন।
ড. নিয়াজ আহমদ খান বলেন, একটি বিশেষ পরিস্থিতিতে তিনি এই দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং এটিকে নিয়মিত চাকরি হিসেবে দেখেন না। শিক্ষার্থীদের আস্থার কারণেই তিনি দায়িত্বে এসেছেন বলেও উল্লেখ করেন।
২০২৪ সালের ২৭ আগস্ট, জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩০তম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তাঁর সাম্প্রতিক বক্তব্য বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।
আপনার মতামত লিখুন :