ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোট শুরুর আগে সকলের উপস্থিতিতে ব্যালট বাক্স সিলগালা করে দেওয়া হয়।
এবার ডাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পাঁচ ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ জন এবং ১৩ ছাত্র হলে ভোটার সংখ্যা ২০ হাজার ৯১৫ জন।
ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী, যার মধ্যে বিভিন্ন পদে নারী প্রার্থীর সংখ্যা ৬২ জন। এবারের নির্বাচনে ব্যালটের আকার অন্যবারের তুলনায় বড় হয়েছে। ডাকসুর ব্যালট থাকছে পাঁচ পৃষ্ঠার, আর হল সংসদের ব্যালট এক পৃষ্ঠার।
সকালে বিভিন্ন কেন্দ্রে গিয়ে দেখা গেছে, ভোটারদের দীর্ঘ লাইন। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে এসে উৎসবমুখর পরিবেশ তৈরি করেছেন।
আপনার মতামত লিখুন :