সৌদি আরবের ঘোষণা

সব ধরনের ভিসাধারীও ওমরাহ করতে পারবেন


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ৬, ২০২৫, ৭:৩৯ অপরাহ্ন

সৌদি আরব সব ধরনের ভিসাধারীদের জন্য ওমরাহ পালনের সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে। রবিবার দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ব্যক্তিগত ও পারিবারিক ভিজিট ভিসা, ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা, ওয়ার্ক ভিসা সহ অন্যান্য যেকোনো ভিসা থাকা ব্যক্তি দেশটিতে অবস্থানকালীন সময়ে ওমরাহ পালন করতে পারবেন।

মন্ত্রণালয় জানিয়েছে, মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠানগুলো স্বাচ্ছন্দ্য ও প্রশান্তির সঙ্গে সম্পন্ন করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। উল্লেখ্য, জুলাই মাসে সৌদি ফেডারেল মন্ত্রিসভা হজ নীতি ২০২৬ অনুমোদন করেছে, যা হজ মৌসুমের জন্য মূল পদ্ধতিগত, আর্থিক ও লজিস্টিক ব্যবস্থার রূপরেখা নির্ধারণ করে।

সূত্র: গালফ নিউজ