ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আলম এশিয়া পরিবহনের একটি বাসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগে দগ্ধ হয়ে চালক জুলহাস মিয়া (৩৫) নিহত হয়েছেন। সোমবার (১০ নভেম্বর) গভীর রাতে উপজেলার ভালুকজান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জুলহাস কৈয়ারচালা গ্রামের সাজু মিয়ার ছেলে।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান জানান, রাত সোয়া ৩টার দিকে বাসটিতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং পুরো বাসটি পুড়ে যায়। এতে বাসে থাকা চালক জুলহাস মিয়া দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।
আপনার মতামত লিখুন :