ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকের চান্দুরা শাখায় পেট্রল ঢেলে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। ঘটনায় ব্যাংকের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। তবে টাকার ভোল্টে কোনো ক্ষতি হয়নি।
মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার চান্দুরা এলাকায় এ ঘটনা ঘটে। ব্যাংকের ম্যানেজার মো. কলিম উদ্দিন জানান, বাইরে থেকে আগুন ধরিয়ে দেওয়ার খবর নাইটগার্ড বুঝতে পেরে সঙ্গে সঙ্গে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন সম্পূর্ণ নেভায়।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং আগুন লাগানোর ঘটনায় কে বা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।
আপনার মতামত লিখুন :